এসএসসির খাতা মূল্যায়নে অবহেলা, কালো তালিকাভুক্ত ৭১ শিক্ষকের তালিকা দেখুন এখানে

২১ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ৭১ জন শিক্ষককে আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে। তারা এই সময়সীমার মধ্যে বোর্ডের কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। 

বুধবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপত্র মূল্যায়নে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে, তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় দায়িত্বে অবহেলার ঘটনা প্রমাণিত হলে একই ধরনের শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-টিআআইএফ থেকে বাদ দিয়ে বোর্ডকে জানাতে হবে।

সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে, এছাড়া বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে দায়িত্বে অবহেলার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালো তালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহকারী শিক্ষক, কেউ আবার প্রধান শিক্ষক বা অধ্যক্ষ। এ ব্যবস্থা শিক্ষকদের সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

কালো তালিকাভুক্ত শিক্ষকদের তালিকা দেখুন এখানে

ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে ফের গুগল ফরমে তথ্য দেওয়ার সুযোগ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাজা অবরোধ ভাঙতে ফের সমুদ্রে ভাসছে ‘ফ্রিডম ফ্লোটিলা’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সামনে এনসিপি, পেছনে আওয়ামী লীগ, মাঝে খেলছে জামায়াত: রাশেদ খ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9