এসএসসি পাসেই সিপাহি নিয়োগ দেবে আনসার-ভিডিপি, আবেদন আগামীকালের মধ্যেই

১৯ আগস্ট ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
সিপাহি নিয়োগে আবেদন চলছে আনসার-ভিডিপিতে

সিপাহি নিয়োগে আবেদন চলছে আনসার-ভিডিপিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিষ্ঠানটি ‘সিপাহি’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি);

বিভাগের নাম: আনসার ব্যাটালিয়নসমূহ, ২৭তম ব্যাচ (পুরুষ);

পদের নাম: সিপাহি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নেবে বাংলাদেশ বিমানবাহিনী, আবেদন করুন দ্রুতই

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-২২ বছর (২০ আগস্ট ২০২৫ তারিখে)। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*উচ্চতা (সাধারণ প্রার্থী ও অন্যান্য প্রার্থী): ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৫ ফুট ৪ ইঞ্চি;

*ওজন (সাধারণ প্রার্থী ও অন্যান্য প্রার্থী): ৪৯.৮৯৫ কেজি; ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৪৭.১৭৩ কেজি;

*বুকের মাপ (সাধারণ ও অন্যান্য প্রার্থী): ৩২-৩৪ ইঞ্চি; ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৩০-৩২ ইঞ্চি;
 
*দৃষ্টিশক্তি: ৬/৬;

*বৈবাহিক অবস্থা: অবিবাহিত;

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনী নেবে অফিসার ক্যাডেট, আবেদন করুন দ্রুতই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

অনলাইনে রেজিস্ট্রেশন ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: আনসার-ভিডিপির অফিশিয়াল ওয়েবসাইট

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9