এসএসসি পাসেই চাকরি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদন অনলাইনে

১৯ আগস্ট ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে

অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে ‘অফিস সহায়ক’ পদে ১১ কর্মী নিয়োগে রবিবার (১৭ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এ পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ;

পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১১টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে চাকরি, পদ ৪৯৭

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২০ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে
  • ১৯ মে ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ২…
  • ১৯ মে ২০২৬
জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২১ হলে লাগানো হবে দুই হ…
  • ১৯ মে ২০২৬
১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081