এসএসসির ফলে ফেয়ারনেসে সেরা চট্টগ্রাম, দ্বিতীয় সিলেট

১০ জুলাই ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
শিক্ষার্থীদের উল্লাস

শিক্ষার্থীদের উল্লাস © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এ বছর জিপিএ-৫ পাওয়ার দিক থেকে শীর্ষে ঢাকা বোর্ড থাকলেও ফেয়ারনেসে সেরা চট্টগ্রাম বোর্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট বোর্ড।

এবার সারাদেশে মোট ৭২১ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। তার মধ্যে সবচেয়ে কম চট্টগ্রাম বোর্ডে। গত বছরও শূন্য বহিষ্কার নিয়ে স্বচ্ছতার দিক থেকে এগিয়ে ছিল চট্টগ্রাম। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট বোর্ডে বহিষ্কার হয়েছে ২ জন শিক্ষার্থী। এদিকে ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছে ৪১ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, কোন বোর্ডে কত?

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে  জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৬৮ জন। এর মধ্যে ছেলে ১৭ হাজার ৭৬ জন ও মেয়ে ১৯ হাজার ৯৯২ জন। অন্যদিকে, বরিশাল ঢাকা শিক্ষা বোর্ডে  জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৪ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৪২৯ জন ও ছাত্রী  ১ হাজার ৬৮৫ জন। 

রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থী ২২ হাজার ৩২৭ জন, কুমিল্লায় ৯ হাজার ৯০২ জন, যশোরে ১৫ হাজার ৪১০, চট্টগ্রামে ১১ হাজার ৮৪৩, সিলেটে ৩ হাজার ৬১০, দিনাজপুরে ১৫ হাজার ৬২জন, ময়মনসিংহে ৬ হাজার ৬৭৮।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬