এসএসসি

জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, কোন বোর্ডে কত?

১০ জুলাই ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
 শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শিক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এ বছর জিপিএ-৫ পাওয়ার দিক থেকে শীর্ষে ঢাকা বোর্ড। অন্যদিকে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল বোর্ডের  শিক্ষার্থীরা। 

ফলাফল বিশ্লেষণে দেখা যায়,  ঢাকা শিক্ষা বোর্ডে  জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৬৮ জন। এর মধ্যে ছেলে ১৭ হাজার ৭৬ জন ও মেয়ে ১৯ হাজার ৯৯২ জন। অন্যদিকে, বরিশাল ঢাকা শিক্ষা বোর্ডে  জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৪ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৪২৯ জন ও ছাত্রী  ১ হাজার ৬৮৫ জন। 

রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থী ২২ হাজার ৩২৭ জন, কুমিল্লায় ৯ হাজার ৯০২ জন, যশোরে ১৫ হাজার ৪১০, চট্টগ্রামে ১১ হাজার ৮৪৩, সিলেটে ৩ হাজার ৬১০, দিনাজপুরে  ১৫  হাজার ৬২জন, ময়মনসিংহে ৬ হাজার ৬৭৮।

বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬