এসএসসিতে জিপিএ-৫ কমল ৪৩ হাজার

১০ জুলাই ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৯:২৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২ জন। যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকা শিক্ষা বোর্ড সব বোর্ডের চেয়ারম্যান ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৩৮ এবং ছাত্রী ৬৬ হাজার ৭৮০ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

দাখিলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৪ হাজার ১৭৯ জন। অর্থাৎ মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছাত্ররা।

ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৪ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ছাত্র দুই হাজার ২৯১ এবং ছাত্রীর সংখ্যা দুই হাজার ৬৫৭ জন। 

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬