তিন শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে তথ্য পাঠাতে হবে আজকের মধ্যে

০৭ জুলাই ২০২৫, ০৮:৪১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:৪৯ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ফটো

মাধ্যমিক পর্যায়ের তিন শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল চিহ্নিতকরণ, সংশোধন ও পরিমার্জনে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সে অনুযায়ী আজ সোমবারের (৭ জুলাই) মধ্যে তথ্য পাঠাতে হবে। এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই)  পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকসমূহের ভুল সংশোধনের নিমিত্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নিকট থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব ই-মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ৫ বিশ্ববিদ্যালয়ে আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

সংযুক্ত ছক ও নির্দেশনা মোতাবেক ৭ জুলাইয়ের (সোমবার) মধ্যে আবশ্যিকভাবে হার্ড কপি ও সফট কপি (NikoshBan, ১২ ফন্ট) [email protected] ইমেইলে পাঠাতে হবে বলে এতে জানানো হয়েছে। ঢাকা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে এ তথ্য পাঠাতে হবে।

জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ শিক্ষার গুণগত মান …
  • ১২ জুলাই ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের আভাস
  • ১২ জুলাই ২০২৬
মামলা করতে যাওয়ার পথে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence