সাজেক শিক্ষা সফরে ঢাকা বোর্ডের সহকারী পরিচালকের মৃত্যু

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪১ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মো. রাসেদ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মো. রাসেদ।

শিক্ষা সফর উপলক্ষে ভ্রমণে গিয়ে নিহত হয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মো. রাসেদ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন স্থান সাজেকের রুইরাং রিসোর্টে মারা যান তিনি। সম্প্রতি তার নেতৃত্বে ৩২ জনের একটি টিম শিক্ষা সফরের জন্য খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মো. রাসেদ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে তার সহকারী ও নিরাপত্তাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজেক থানার ওসি(তদন্ত) ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেকে শিক্ষা সফরে এসে এক সরকারি কর্মকর্তা রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মো. রাসেদ ২৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করে চাকরি জীবন শুরু করেন।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬