রাজশাহী শিক্ষাবোর্ড কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি

০৩ জানুয়ারি ২০১৯, ১০:০৪ AM
মানববন্ধনে শিক্ষা বোর্ডের কর্মচারীরা

মানববন্ধনে শিক্ষা বোর্ডের কর্মচারীরা © সংগৃহীত

রাজশাহী শিক্ষাবোর্ডের অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশেরও আয়োজন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শিক্ষাবোর্ড প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২০ থেকে ২২ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে অস্থায়ী কর্মচারীরা কর্মরত। চাকরি স্থায়ীকরণ না করায় তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত ৯০ দিনের মধ্যে চাকরি স্থায়ীকরণের নির্দেশ দেন। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ এ আদেশ মানছেন না। তাই তাদের চাকরি স্থায়ীকরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচি পালক করা হবে। 

মানববন্ধন-সমাবেশে শিক্ষাবোর্ডের দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুকুল শেখ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ বোর্ডের ৬২ জন অস্থায়ী কর্মচারী অংশ নেন।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬