সাত শিক্ষা বোর্ডে নতুন সচিব

১২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
নতুন সচিব পাওয়া সাত শিক্ষা বোর্ডের লোগো

নতুন সচিব পাওয়া সাত শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ছবি

দেশের সাতটি শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল এনেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। আর প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের আগের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে।

রাজশাহী বোর্ডে সচিব পদে নিয়োগ পেয়েছেন পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। এ বোর্ডের সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। কুমিল্লা বোর্ডের সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন। আর চট্টগ্রাম বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম। এ বোর্ডের সচিব অধ্যাপক সোমনাথ মন্ডলের প্রেষণ প্রত্যাহার করে তাকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।

দিনাজপুর বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক। ওই বোর্ডের সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলাম। এই বোর্ডের সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।

অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬