নতুন চেয়ারম্যান পেল চার শিক্ষা বোর্ড 

০৪ জানুয়ারি ২০২৫, ১০:০২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
নতুন নিয়োগ পাওয়া বোর্ড চেয়ারম্যানরা

নতুন নিয়োগ পাওয়া বোর্ড চেয়ারম্যানরা © সংগৃহীত

দেশের চারটি শিক্ষা বোর্ডে একযোগে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পদায়ন দেয়া হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রাজশাহী বোর্ডে অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম, যশোর বোর্ডে অধ্যাপক খোন্দকার কামাল হাসান, সিলেট বোর্ডে মো. অধ্যাপক শামছুল ইসলাম এবং ময়মনসিংহ বোর্ডে অধ্যাপক মো. শহীদুল্লাহকে চেয়ারম্যান হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি এই চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলিউর রহমান।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬