ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে ওএসডি

১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
অধ্যাপক তপন কুমার

অধ্যাপক তপন কুমার © ফাইল ফটো

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতদিন প্রেষণে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তা। প্রেষণ প্রত্যাহার করে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২১ অক্টোবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া পত্রে তিনি ঢাকা শিক্ষাবোর্ড থেকে তাকে প্রত্যাহার করে অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছিলেন।

তবে সেসময় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। পদত্যাগের প্রায় দুই মাস পর অবশেষে অধ্যাপক তপন কুমার সরকারকে ঢাকা শিক্ষাবোর্ড থেকে সরিয়ে নিলো শিক্ষা মন্ত্রণালয়।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬