কর্মবিরতিতে ঢাকা শিক্ষা বোর্ড কর্মচারীরা

০২ ডিসেম্বর ২০১৮, ০৭:০৫ PM

© লোগো

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারীরা ১১ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতি ও বেতনগ্রেড উন্নীতকরণের দাবিতে আন্দোলন শুরু করেছে।  রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।  ঢাকা শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের আহ্বানে এ কর্মবিরতি পালন করা হয়।

শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন জানান, সরকার কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও জনপ্রশাসনে গতিশীলতা আনতে সব মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের পদের নাম ও বেতন গ্রেড উন্নীতকরণের পদক্ষেপ নিয়েছে।

এ প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় তথ্য সংগ্রহের জন্য বোর্ডগুলোকে বারবার তাগিদ দিচ্ছে। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। কয়েক দফা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে দাবি বাস্তবায়নের কথা জানিয়েছি। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।

উল্লেখ্য, একই দাবিতে আগামী ৫ ও ৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফের কর্মবিরতিতে যাবেন কর্মচারীরা। এতেও দাবি আদায় না হলে ১৩ ডিসেম্বর মানবন্ধন কর্মসূচি পালনের ঘোষনা রয়েছে।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬