চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৯ হাজার

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ড © ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় স্কুলের সংখ্যা বাড়লেও এসএসসি পরীক্ষার্থী প্রায় ৯ হাজার কমেছে। পাঁচ জেলার প্রায় দেড় লাখ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এবারও ছাত্রীর সংখ্যা  থাকবে বেশি। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। বোর্ডের ২১৯টি কেন্দ্রে এক লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গতবছর ছিল ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন। সে হিসাবে চলতি বছর পরীক্ষার্থী কমেছে ৯ হাজার ১৭৯ জন। গত বছর ১ হাজার ১০৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১৬টি কেন্দ্রে পরীক্ষা দেয়। এবার ১ হাজার ১২৫টি বিদ্যালয় রয়েছে।

আরো পড়ুন: পুরো রমজান মাস বন্ধ থাকবে সরকারি-বেসরকারি মাদ্রাসা

চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞানের ১৬ হাজার ৮০৩ ছাত্র ও ১৮ হাজার ৬৭১ ছাত্রী, মানবিকের ১৬ হাজার ২৩৭ ছাত্র ও ৩৫ হাজার ৩৯২ ছাত্রী এবং ব্যবসায় শিক্ষার ৩০ হাজার ৬৬৪ ছাত্র ও ২৭ হাজার ৮২৩ জন ছাত্রী অংশ নিচ্ছেন। সবমিলিয়ে ৬৩ হাজার ৭০৪ ছাত্র এবং ৮১ হাজার ৮৮৬ ছাত্রী অংশ নিচ্ছেন। গত বছর ছাত্র ৬৮ হাজার ২৭০ এবং ছাত্রী ছিল ৮৬ হাজার ৪৯৯ জন।

গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬