২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি-সময়-নম্বর জানাল বোর্ড

১৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
২০২৫ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে © ফাইল ছবি

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি, সময় ও নম্বর সম্পর্কে জানানো হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি শিরোনামে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ২০২৫ সাল থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি, জানালেন শিক্ষামন্ত্রী

এতে আরও বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও একই কথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, ‘আগামী বছর থেকে পূর্ণ সিলেবাসে না হলেও সিলেবাস পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।’ এখন নতুন বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড বিষয়টি স্পষ্ট করেছে।

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬