উইলস লিটল ফ্লাওয়ারের এক অভিভাবক সদস্যকে প্রত্যাহার

০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
মোহাম্মদ নাছির উদ্দিন

মোহাম্মদ নাছির উদ্দিন © সংগৃহীত

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের এডহক কমিটি থেকে এক অভিভাবকের সদস্যপদ প্রত্যাহার করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। প্রত্যাহার হওয়া ওই অভিভাবক সদস্যের নাম মোহাম্মদ নাছির উদ্দিন।

সোমবার (৪ ডিসেম্বর) শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর রমনা থানাধীন "উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ” এর এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ নাছির উদ্দিনকে অনিয়ম ও তথ্য গোপন করে বারবার মনোনয়ন প্রদানের বিষয়ে গত ২০ নভেম্বর কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। পরে জবাব সন্তোষজনক না হওয়ায় ২৩ নভেম্বরের অনুমোদিত এডহক কমিটির ওই পদ প্রত্যাহার করা হলো। ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হলো।

জানা যায়, অভিভাবক সদস্যপদ থেকে প্রত্যাহার হওয়া মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে সাকিব মুনতাসির পড়ে ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী পরিচালিত এক ইংলিশ মিডিয়ামে স্কুলে। কিন্তু সে জাতীয় কারিকুলাম অনুযায়ী পড়ছে দেখিয়ে টানা চারবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য হয়েছেন বাবা মোহাম্মদ নাছির উদ্দিন।

তথ্য গোপন করে বারবার এডহক কমিটিতে থাকার বিষয়টি নজরে আসলে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। পরে নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই প্রত্যাহার আদেশ দেয় শিক্ষাবোর্ড।

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬