একাদশ শ্রেণির টিসি বা বিটিসি, ভর্তি বাতিল, গ্রুপ পরিবর্তনের সময় বেড়েছে

১১ আগস্ট ২০২৩, ০৮:৪৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২২–২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ পরিবর্তন, টিসি বা বিটিসি, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিলের কার্যক্রম বাড়ানো হয়েছে। 

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে এ কার্যক্রম চলবে। অনলাইনে এ কার্যক্রমের জন্য শিক্ষার্থীকে শিক্ষাবোর্ডের কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসিতে ৭০০ টাকা, ভর্তি বাতিলে ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬