ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতি কঠোরভাবে নজরদারির নির্দেশ

২৬ জুলাই ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© লোগো

শিক্ষক ও কর্মচারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ও শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পাঠদান কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কঠোরভাবে নজরদারি করার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বুধবার (২৬ জুলাই) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন স্কুল ও কলেজের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, স্কুল/কলেজের শিক্ষার যথাযথ পরিবেশ, নিয়মিত ক্লাস অনুষ্ঠান এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক/কর্মচারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ও শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পাঠদান কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কঠোরভাবে নজরদারি করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার বৃহত্তর স্বার্থে বিষয়টি অতি জরুরি উল্লেখ করে ব্যর্থতায় এর দায়ভার সংশ্লিষ্ট গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের ওপর বর্তাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ জুন ২০২৬
মেসিকে নিয়ে স্কালোনি—‘ও যেদিন আর খেলবে না, সেদিন আমরা ওকে …
  • ১৭ জুন ২০২৬
প্রথম ম্যাচেই বিশ্বকাপে রেকর্ডের পাতা ওলটপালট করে দিলেন মেসি
  • ১৭ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন ক্যাম্পেইন আনল অপো, থাকছে আকর্ষণীয়…
  • ১৭ জুন ২০২৬
পটুয়াখালীতে ইউপি কার্যালয়ে তালা, উদ্যোক্তাকে মারধরের অভিযোগ
  • ১৭ জুন ২০২৬
হ্যাটট্রিকের পর যা বললেন মেসি
  • ১৭ জুন ২০২৬
×