ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়, রাজধানীর ৭ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

৩১ মে ২০২৩, ০৮:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় করায় রাজধানী ঢাকার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার (৩১ মে) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা এ শোকজ জারি করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২ এ নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ পাওয়া গেছে। 

মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, চেতনা মডেল একাডেমী, গ্রীন ফিল্ড কলেজ, এস ও এস হারম্যান মেইনার কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ এবং ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে এ অভিযোগ এসেছে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না, তা পত্র পাওয়ার পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে শোকজের জবাব দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিগত সময়েও এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত টিউশন ফি, ভর্তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছ বলেও উল্লেখ করা হয়।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬