এইচএসসি’র পুনর্নিরীক্ষার ফল ১০ মার্চ

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আগামী ১০ মার্চ প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো থেকে পুনর্নিরীক্ষার কাজ শেষ হলে কেন্দ্রীয়ভাবে এই ফল প্রকাশ করা হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, ফল পুনর্নিরীক্ষার কাজ চলমান রয়েছে। বোর্ডগুলো খাতা পুনর্নিরীক্ষা করে ফল আমাদের কাছে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে এটি প্রকাশ করা হবে। আগামী ১০ মার্চ পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে।

কতজন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান, এই মুহূর্তে এই তথ্য আমার কাছে নেই। আগামীকাল (সোমবার) অফিস সময়ে ফোন করলে তথ্য দিতে পারবেন বলেও জানান তিনি।

এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। আর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে বিশ্বকাপের যেসব ম্যাচ দেখবেন
  • ১৭ জুন ২০২৬
কালো ফেস মাস্ক পরে কেন খেলছেন জিদানের ছেলে লুকা
  • ১৭ জুন ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে গোল করেই কেন কাঁদলেন মেসি, রহস্য জানালেন …
  • ১৭ জুন ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীদের ইন্স্যুরেন্স সুব…
  • ১৭ জুন ২০২৬
আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সরকারের অ্যাকশন নাকি রিঅ…
  • ১৭ জুন ২০২৬
বাংলাদেশে শাওমি নিয়ে এলো নতুন ‘রেডমি প্যাড ২’
  • ১৭ জুন ২০২৬
×