এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ২২ অক্টোবর

১৪ অক্টোবর ২০২২, ০২:৫১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

আগামী ২২ অক্টোবর থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে। ২৩ অক্টোবর পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজগুলো প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর  ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ২৩ অক্টোবর নরসিংদী, টাংগাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ও কিশোরগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২২ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২২ ও ২৩ অক্টোবর উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর প্রাধিকার প্রাপ্ত কোন শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। 

কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র নেয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে প্রবেশপত্র যাচাইপূর্বক কোন প্রকার ত্রুটি/কম/বেশি হলে ৩১ অক্টোবরের মধ্যে উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) এর নিকট নিম্নের ছক অনুযায়ী আবেদন পত্র জমা দিয়ে সংশোধন করে নিতে হবে। অন্যথায় পরীক্ষায় কোন প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণই দায়ী থাকবেন।’’

 

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬