এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

১২ অক্টোবর ২০২২, ০৭:১৭ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়। তবে, আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ নভেম্বর থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

সংশোধিত রুটিন অনুসারে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর। 

চলতি বছর এইচএসসিতে প্রতিটি পত্রে পরীক্ষার্থীদের দুই ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। সকালের পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। লিখিত পরীক্ষায় শেষ হবে দুপুর ১টায়। আর দুপুরে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬