৯ আগস্ট থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

১৯ জুলাই ২০২০, ০৪:৫১ PM

© লোগো

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে। আজ রবিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক অনলাইন মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি কার্যক্রম ৯ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলা হয়।

দেশে করোনা সংক্রমণের মধ্যে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুই মাস লকডাউনের পর অফিস-কারখানা-যানবাহন চালু করে কিছু বিধিনিষেধ তুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে ৬ অগাস্ট পর্যন্ত।

মে মাসে এসএসসি ও সমমানের ফল ঘোষণা হলে ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

এরপর ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়া হলেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় একাদশে ভর্তি পিছিয়ে যায়।

এবার ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। তারাই এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবে।

গত বেশ কয়েক বছর ধরে ঢাকাবোর্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে দেশের সব সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, ২৪ জানুয়ারি…
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক আল-আমিন
  • ৩১ আগস্ট ২০২৬
সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ ১০ কলেজে আবেদন, কলেজে ভর্তির ওয়েবসাই…
  • ৩১ আগস্ট ২০২৬
‘এআই’ ভিডিও প্রকাশ করে ট্রাম্প—‘খার্গ দ্বীপকে টুকরো টুকরো ক…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের…
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তিতে ইংরেজি মাধ্যমকে বাড়তি সুবিধার উদ্যোগ চূড়ান্ত হ…
  • ৩১ আগস্ট ২০২৬