ঈদের আগেই বেতন-বোনাস দাবি শিক্ষক-কর্মচারীদের

০৯ জুলাই ২০২০, ০৩:২০ PM

ঈদুল আজাহার আগেই জুলাই মাসের বেতন ও পূর্ণাঙ্গ ঈদ বোনাস দেওয়ার জোর দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরাম। করোনা ভাইরাস মহামারিতে বেসরকারি পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছে উল্লেখ করে এ দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, বেসরকারি ৫ লাখ শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন। বৈশ্বিক মহামারি করোনার দুঃসময়ে প্রতিষ্ঠান প্রদত্ত সুযোগ সুবিধা প্রায় বন্ধ। কারণ প্রতিষ্ঠানের আয়-ইনকামও বন্ধ। এক্ষেত্রে শিক্ষক-কর্মচারীরা অপেক্ষার প্রহর গুণে কখন বেতন-ভাতার সরকারি অংশ কখন ছাড় হবে? আজ ৯ জুলাই বেতন-ভাতা ছাড়ের কোনো খবর নেই। জাতীয় শিক্ষক ফোরাম এমতাবস্থায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে। একদেশে শিক্ষা ক্ষেত্রে দুই নীতি চলতে পারে না। সরকারি-বেসরকারি এ বৈষম্য দূর করতে হবে।

নেতারা বাজেটের মাস হওয়াতে বিলম্ব হবে এ ঠুনকো অজুহাত না দিয়ে শিক্ষা অধিদপ্তরকে ডিজিটাল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি করোনার এই মহাদুর্যোগে ঈদুল আজাহার আগেই জুলাই মাসের বেতন ও পূর্ণাঙ্গ ঈদ বোনাস দেওয়ার জোর দাবি জানান।

এসএসসির ইংরেজি প্রশ্নে ফুটবলার হামজা চৌধুরী
  • ২৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলে অথৈ পানি, বেঞ্চে পা তুলে লিখলেন এসএসসি পরীক্ষা…
  • ২৮ এপ্রিল ২০২৬
৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে
  • ২৮ এপ্রিল ২০২৬
বিমানবন্দর থেকে ইন্টারেক্টিভ কেয়ারের সিইও রেয়ার আল সামির আ…
  • ২৮ এপ্রিল ২০২৬
কন্ডিশন রিডিংয়ে উন্নতিই বোলিং সাফল্যের কারণ, বলছেন মেহেদী
  • ২৮ এপ্রিল ২০২৬
আটকে যেতে পারে শিক্ষকদের বদলি
  • ২৮ এপ্রিল ২০২৬