এমপিও শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড় হচ্ছে

০৪ মে ২০২০, ০১:০৪ PM

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যে বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব বোনাসের সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত সপ্তাহে এমপিওভুক্ত স্কুল কলেজ শিক্ষকদের ২০২০ সালের ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। ৩ মে সেই প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। তবে ৭ মে’র আগে চেক ব্যাংকে পাঠানো যাবে না। অনুমতি পেলেই বোনাসের চেকগুলো ব্যাংকগুলোতে যাবে।


সূত্র আরও জানায়, এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ ঈদ বোনাস পাবেন।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬