শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বিকালে

১০ মার্চ ২০২০, ০৮:৩০ AM

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা— এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার বিকালে সিদ্ধান্ত নেবে। সোমবার রাতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো এখনও পরিস্থিত তৈরি হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

আরও জানানো হয়, সোমবার বিকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ১৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

পড়ুন: করোনা প্রতিরোধে ধর্মীয় চেতনা জাগ্রত করবে ধর্ম মন্ত্রণালয়

পড়ুন: হ্যান্ড স্যানিটাইজার মূল্য নির্ধারণ, ওষুধ প্রশাসনের তালিকা দেখুন

ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইরানের জন্য কেন ‘ট্রেড করিডর’…
  • ২৯ এপ্রিল ২০২৬
চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা, যেন সিন…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬