সচিবদের গাড়ির জ্বালানির খরচ বাড়ল

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৪ AM

সার্বক্ষণিক গাড়ির সুবিধা পাওয়া সরকারের জ্যেষ্ঠ সচিব, সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ির জ্বালানির খরচ বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এই পর্যায়ের একজন কর্মকর্তা গাড়ির জন্য মাসে ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজির সুবিধা পাবেন।

সচিবদের জ্বালানি খরচ পুনর্নির্ধারণ করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এত দিন সচিবেরা মাসে ১৮০ লিটার পেট্রল বা ২৭০ ঘনমিটার সিএনজির সুবিধা পেতেন। এর আগে গত বছর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ বাড়ানো হয়েছিল।

বর্তমানে ৭৭ জন সচিব ও গ্রেড-১ পদমর্যাদার ১০ জন কর্মকর্তা রয়েছেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬