শিক্ষা উপমন্ত্রীর ভুয়া এপিএস থেকে সাবধান

১২ জানুয়ারি ২০২০, ০৫:৪৪ PM
রেজাউল হোসেন রেজা

রেজাউল হোসেন রেজা © টিডিসি ফটো

নিজেকে কখনো শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সহকারী একান্ত সচিব, আবার কখনো ব্যক্তিগত কর্মকর্তার পরিচয় দেন। ব্যবহার করেন এ সংক্রান্ত ব্যক্তিগত কার্ডও। ঘোরেন শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে। তবে এর সবই ভুয়া বলে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই ব্যাক্তির নাম মো. রেজাউল হোসেন রেজা। তিনি ০১৬৩৬-৮৬২৯০০ নাম্বার থেকে বিভিন্ন জায়গায় কল করে নিজেকে উপমন্ত্রীর সহকারি একান্ত সচিব পরিচয় দিয়ে থাকেন। সাধারণ মানুষকে এ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে রেজার বিরুদ্ধে গত ৮ জানুয়ারি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই ব্যক্তির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত কোন যোগাযোগ না করতে অনুরোধ করা হয়।

বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হলেন অধ্যাপক এরফানুল হক সিদ…
  • ২৯ এপ্রিল ২০২৬
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা
  • ২৯ এপ্রিল ২০২৬
হাইকোর্টে আওয়ামীপন্থিদের অবস্থানের প্রতিবাদে বিএনপিপন্থি আই…
  • ২৯ এপ্রিল ২০২৬
মতলবে কালবৈশাখীতে হেলে পড়েছে আধা পাকা ধান
  • ২৯ এপ্রিল ২০২৬
ভোজ্যতেলের দাম বাড়ল 
  • ২৯ এপ্রিল ২০২৬
১৫২৯ ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ নিয়ে যা জানাল মন্ত্রণালয়
  • ২৯ এপ্রিল ২০২৬