সাবেক এমপি ফজিলাতুন্নেছা বাপ্পী আর নেই

০২ জানুয়ারি ২০২০, ০৯:০২ AM

© সংগৃহীত

সাবেক এমপি অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যসংবাদে সকালেই শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে শনিবার (২৮ ডিসেম্বর ২০১৯) হাসপাতালে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পি। রবিবার (২৯ ডিসেম্বর ২০১৯) সকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয় এই আইনজীবীকে। পরে চারদিন লাইফ সাপোর্টে থাকার পর গত বৃহ্ষ্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টায় শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পি সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের এই সদস্যের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

 

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬