পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত

শিক্ষার্থীদের জিপিএ-৫ এর পেছনে না দৌঁড়ে মানুষ হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

০১ জানুয়ারি ২০২০, ১২:১৪ PM

© সংগৃহীত

শুধুমাত্র জিপিএ-৫ পেছনে না দৌঁড়ে মানুষ শিক্ষার্থীদের হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বছরের প্রথম দিন বুধবার সকালে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র জিপিএ-৫ এর পেছনে যাব না। আমি পড়বো আমি শিখবো আমি চেষ্টা করব। জিপিএ-৫ ছাড়া আর কোন কাজ করবো না, কোনো কর্মকাণ্ডে অংশ নেব না এরকম করা যাবে না। পরিপূর্ণ মানুষ হওয়ার ক্ষেত্রে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাতে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি বলেন, মানসম্মত শিক্ষার জন্য বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছি। আমরা আমাদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি যাতে শিক্ষার্থীর পরীক্ষার চাপ কমানো যায় এবং শিক্ষাকে আনন্দময় করে তোলা যায়।

দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও সহিংসতা থেকে নিজেদের দূরে রাখবে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, যে যে কাজই করো না কেন, যাই থাকুক না কেন, মানুষ হবে মানুষের মত। বিশ্ব নাগরিক হতে গেলে নিজেকে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জীবনে মানুষ হতে হবে অঙ্গীকার থাকতে হবে। জিপিএ-৫ এর চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। বইয়ের কনসেপ্ট বুঝে পড়তে হবে। জীবনে কোন পেশায় ছোট নয়। সব পেশাকে সম্মান করতে হবে। জীবনে অনেক কিছু করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এসময় মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬