৪০তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৮ PM

৪০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই সূচি প্রকাশ করে পিএসসি। আসছে ৪ জানুয়ারি ইংরেজি বিষয় দিয়ে শুরু হবে লিখিত পরীক্ষা। আর ৮ জানুয়ারি বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে শেষ হবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮টি বিভাগীয় কেন্দ্রে। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ শহরে।

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে। এতে অংশে নেওয়া ৩ লাখ ২৭ হাজার চাকরী প্রার্থীর মধ্যে মাত্র ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাছাইয়ে।

এ বিসিএসে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

বিসিএস লিখিত: কমন না পড়লেও লিখে আসার দক্ষতাটা জরুরি

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬