৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

০১ জুলাই ২০১৯, ০৩:৪১ PM

অবশেষে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পাস করেছেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। আজ সোমবার পিএসসি বিশেষ সভা শেষে এই ফলাফল প্রকাশ করে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

পাস করা ওই প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন। প্রায় এক বছর পর এই ফলাফল প্রকাশ করল পিএসসি।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে বেশি সময় লাগার কারণ বলতে গিয়ে চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, এবারই প্রথমবারের মতো প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের পর তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে।

চেয়ারম্যান বলেন, ‘এই খাতা দেখার পাশাপাশি আমরা ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছি। এ ছাড়া পিএসসি অন্যান্য নিয়োগের কাজও করেছে।’

কবে থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘আমরা ২৯ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই। তবে সুনির্দিষ্ট তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

পড়ুন:মেধা নয়, স্মার্টনেস যাচাইয়ের পরীক্ষা হলো বিসিএস ভাইভা

শিক্ষক নেই, শিক্ষার্থীও নেই, সরকারি স্কুলের চাবি থাকে প্রতি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের নতুন পরিচালক ঢাবি অধ্যাপক রাকিবুল হক
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ-আনসার ক্যাডারদের যোগদান ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাস্তায় টেসলার উৎপাত নিয়ে নতুন গেম ‘বাপের রাস্তা’, যেভাবে খ…
  • ২৬ অক্টোবর ২০২৬
চীনের বিমানবন্দরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খাল…
  • ২৬ অক্টোবর ২০২৬
২৫ দিন পর চুয়েটের নতুন ভিসির যোগদানপত্র গ্রহণ করল শিক্ষা মন…
  • ২৬ অক্টোবর ২০২৬