৩৮তম বিসিএসে নতুন করে ১৩৬টি পদ বাড়ানো হচ্ছে

৩০ জুন ২০১৯, ০৬:২৪ PM

৩৮ তম বিসিএসে পদ বাড়ছে। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ৩৮ তম বিসিএসে ১৩৬টি পদ বাড়ছে। ফলে এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। 

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রস্তাব সরকারি কর্ম কমিশনের (পিএসসি) হাতে এসেছে।  জনপ্রশাসন সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুসারে পররাষ্ট্র ক্যাডারে ৮ টি, পরিবার পরিকল্পনাতে ১০, গণপূর্তে সিভিল ৩৯ ও মেকানিক্যালে ২৬, সড়ক ও জনপথে সিভিল ১৪ ও মেকানিক্যালে ৪ এবং ডাকে ৮টি পদ বেড়েছে।

পিএসসি সূত্র জানায়, ৩৮ তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮ তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০ টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯ টি, শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে। তবে নতুন সিদ্ধান্ত অনুসারে পদ বেড়ে মোট ২ হাজার ১৬০ জন নিয়োগ পাবে।

এদিকে প্রায় এক বছর হলেও পিএসসি ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি। ফলাফল কবে প্রকাশ করা হবে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘লিখিত পরীক্ষার খাতা দেখতে কিছুটা বেশি সময় লাগে। আলাদা আলাদা ক্যাডারের আলাদা আলাদা বিষয় থাকে। সেই খাতা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের দেখতে দেওয়া হয়। এ ছাড়া লিখিত পরীক্ষার খাতা দুজন পরীক্ষক দেখেছেন।’

এবার বেশি সময় লাগার কারণ বলতে গিয়ে চেয়ারম্যান বলেন, এবারই প্রথম তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে। খুব দ্রুতই ফলাফল প্রকাশ করা হবে।

৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬