পদ শূন্য থাকলেও সুপারিশ না পাওয়ার কারণ জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ PM
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম © টিডিসি ফটো

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এক লাখ পদ শূন্য ছিল। আবেদন করেছিলেন ৫৭ হাজার ৮৪০ জন। তবে আমরা সবাইকে সুপারিশ করতে পারিনি। এর পেছনে নানা কারণ রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেশি নম্বর পেয়েও অনেকে সুপারিশ পাননি। এর অন্যতম কারণ হলো—ওই প্রার্থী পছন্দক্রমে অল্প কয়েকটি প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন। তার আত্মবিশ্বাসের কারণে তিনি সুপারিশবঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও যোগদান করেননি ৫ হাজারের বেশি প্রার্থী

মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের ১১০টি পদ রয়েছে। কিছু কিছু পদে প্রার্থী অনেক বেশি থাকলেও পদ অনেক কম। ফলে যোগ্য হলেও পদ স্বল্পতার কারণে তাদের সুপারিশ করা সম্ভব হয়নি।

এ সময় চেয়ারম্যান বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। এসব প্রার্থী এবং ১৭তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। তাদের মধ্যে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৬ হাজার ৩৪৩ জন যোগদান করেছেন বলে জানান তিনি।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9