পাঠ্যপুস্তকে ভুল সংশোধনের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

২৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৬ PM

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, দেশের সব পাঠ্যপুস্তক পর্যালোচনা করে ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে। শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সমন্বয়ে মাসিক সাধারণ সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসঙ্গতি আছে, কিছু সমস্যা আছে, আমরা এ বছর সব পাঠ্যপুস্তক পুনঃবিবেচনা করছি, রিভিউ করছি। কাজেই আমরা যে সব সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেগুলো সংশোধনের কাজ চলছে। পাঠ্য বইয়ে ভুল থাকলে তা ধরিয়ে দিতে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।

দীপু মনি বলেন, এসএসসি পরীক্ষা যেমন প্রশ্ন ফাঁসমুক্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এইচএসসি পরীক্ষাও এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোভাবে সম্পন্ন হচ্ছে। এই ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অবদান রয়েছে।

চাঁদপুর সদরের উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মশা নিধনে লাখ লাখ টাকা খরচ, তবু বাড়ছে উপদ্রব
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল হওয়ায় বেতন খুব বেশি বাড়বে, বিষয়টা সে রকম নয়: তথ্য …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্য…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কী সুবিধা পাবেন, বেত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬