বিদ্যমান শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন: অর্থমন্ত্রী

২৪ জানুয়ারি ২০১৯, ০৫:৪১ PM

© সংগৃহীত

বিদ্যমান শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  তিনি বলেন, ২০৪১ সালে আমরা ধনী দেশের কাতারে যাবো। সেজন্য বর্তমান শিক্ষাব্যবস্থার পরির্বতন করতে হবে।  কেননা বর্তমান শিক্ষাব্যবস্থার মাধ্যমে ২০৪১ সালের স্বপ্ন পূরণ অসম্ভব। 

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রত্যাশা করি বিদ্যমান শিক্ষা কাঠামো দিয়ে তা সম্ভব নয়। বর্তমান শিক্ষা ব্যবস্থা টেকনোলজি-বেইজডও নয়। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, বর্তমান ও আগামীর চাহিদা পূরণ অসম্ভব। এ জন্য শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা ও নতুন অর্থমন্ত্রী মুস্তফা কামালকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনবিআর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর দিল্লি সফর, ইতিবাচক বার্তা দিলেন পররাষ্ট্র প…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬