এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা ১৫ অক্টোবর

১২ অক্টোবর ২০১৮, ০৩:১০ PM

© সংগৃহীত

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা আগামী ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সভায় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত, কর্তন, বাতিল ও ছাড়ের ব্যাপারে আলোচনা করা হবে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, পুন:এমপিওভুক্তি, বকেয়া ভাতা প্রেরণসহ বকেয়া বেতন ভাতাদি প্রদানসহ মন্ত্রণালয়ে ও অধিদপ্তরে আসা বিভিন্ন আবেদনের নিষ্পত্তি করা হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি কলেজ শাখার উপসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক, কলেজ ও প্রশাসন শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও কলেজ শাখার উপপরিচালকসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬