এনটিআরসিএ শূন্য পদের চাহিদা দেয়ার সময় ফের বাড়ালো

২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৬ PM

দ্বিতীয় বারের মত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শূন্য পদের চাহিদা অনলাইনে পাঠানোর সময়সীমা বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বর্ধিত সময়সীমা করা হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রোববার এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১১ সেপ্টেম্বর প্রথম দফায় শূন্য পদের চাহিদা প্রদানের সময় বাড়িয়ে ২৩ সেপ্টেম্বরের মধ্যে তালিকা পাঠাতে বলা হয়েছিল বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে। চাহিদা অনুযায়ী তালিকা না পাওয়ায় দ্বিতীয়বারের মতো সময় বাড়ানো হয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত, ২৬ আগস্ট দ্বিতীয়বারের মত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু করে এনটিআরসিএ। এ লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তালিকা ১৩ সেপ্টেম্বরের মধ্যে এনটিআরসিএতে পাঠাতে বলা হয়েছিল।

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬