প্রাথমিকের নতুন সিনিয়র সচিব আকরাম

১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:২২ PM

© সংগৃহিত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আকরাম-আল-হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নিত দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে মো. আকরাম-আল-হোসেনসহ  ছয় কর্মকর্তাকে সচিব থেকে সিনিয়র সচিব করা হয় ।

আকরাম-আল-হোসেনসহ ছয় কর্মকর্তাকে একদিন আগে ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়।   

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. মাহফুজুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এসএম গোলাম ফারুক, পরিকল্পনা বিভাগের সচিব মো. জিয়াউল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীল বসু ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযমকে সিনিয়র সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, নতুন ছয়সহ বর্তমানে সরকারের সিনিয়র সচিবের সংখ্যা হল ১১ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ খ্রিস্টাব্দের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬