ইন্টারনেট ছাড়াই যেভাবে জিমেইল ব্যবহার করতে পারবেন

২৯ জুন ২০২২, ০৫:৩৬ PM
জিমেইল

জিমেইল © প্রতীকী ছবি

নতুন অফলাইন মোড সেবা এনেছে গুগলের ফ্রি ইমেইল পরিষেবা জিমেইল। এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহারকারীরা মেইল পড়তে পারবেন, উত্তর দিতে পারবেন, সার্চ করে পুরনো মেসেজও খুঁজতে পারবেন। দুর্বল ইন্টারনেট সংযোগের এলাকার ব্যবহারকারীদের জন্য এ সেবা এনেছে গুগল।

ইন্টারনেট সংযোগ ছাড়াই 'mail.google.com' ঠিকানায় ব্যবহারকারীরা মেইল পড়তে ও উত্তর দিতে পারবেন। এই লিংক ক্রোমে বুকমার্ক করে রাখতে হবে। 

কীভাবে পাবেন অফলাইন সুবিধা 

ডিভাইসে ক্রোম ডাউনলোড করতে হবে। ক্রোম ব্রাউজারের ব্রাউজার উইন্ডোতেই শুধু অফলাইনে জিমেইল ব্যবহার করা যাবে, ইনকগনিটো মোডে এ পরিষেবা পাওয়া যাবে না। 

প্রথমে জিমেইলের অফলাইন সেটিংস অপশনে যেতে হবে। এরপর 'এনাবল অফলাইন মেইল' অপশন দেখুন। কতোদিনের মেসেজ সিঙ্ক করতে চান তা বাছাই করে নিতে পারবেন। 

বুকমার্ক ক্রয়ার জন্য লিংকে প্রবেশ করলে এড্রেস বারের ডানদিকের স্টার চিহ্ন দেখতে পাবেন। এই স্টার চিহ্নে ক্লিক করলে বুকমার্ক করতে চান কি না সে অপশনে ক্লিক করতে হবে। ব্যস, এরপর থেকে আপনি অফলাইনে সরাসরি এ লিংকের মাধ্যমে জিমেইল ব্যবহার করতে পারবেন। 

অফলাইনে মেইল পাঠালে সে মেইল নতুন 'আউটবক্স' ফোল্ডারে চলে যাবে, ইন্টারনেট সংযোগ চালু হলেই মেইল চলে যাবে।

তবে, জিমেইলের এ অফলাইন অপশন আনইনস্টল করারও অপশন আছে। এজন্য অফলাইন ডাটা মুছে ফেলতে হবে। কম্পিউটারে গুগল ক্রোম খুলতে হবে। একদম উপরের ডানদিকে ক্লিক মোর অপশন থেকে সেটিংস-এ যেতে হবে। একদম নিচের দিকের 'এডভান্সড' অপশনে ক্লিক করতে হবে। 

'প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি'র নিচে কন্টেন্ট সেটিংস ও কুকিজে ক্লিক করতে হবে। এরপর 'সি অল কুকিজ'-এ ক্লিক করে সাইট ডেটা অপশনে গিয়ে 'রিমুভ অল' ক্লিক করতে হবে।

এরপর জিমেইল অফলাইন সেটিংসে গিয়ে 'এনাবল অফলাইন মেইল' অপশন 'আনচেক' করতে হবে। 

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬