বাণিজ্য মেলা পূর্বাচলে, ১৪ এপ্রিল উদ্বোধন

০১ অক্টোবর ২০২০, ০৭:৫৮ PM
বাণিজ্য মেলা

বাণিজ্য মেলা © ফাইল ফটো

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হবে। ২০২১ সালের ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের দিন এই মেলার উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর পহেলা জানুয়ারি ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন ২০২১ সালের ২৬তম বাণিজ্য মেলা পূর্বাচলে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সে ঘোষণা অনুযায়ী পূর্বাচলেই মেলা আয়োজনের প্রস্তুতি চলছে।

করোনার কারণে ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পহেলা জানুয়ারি শুরু করা সম্ভব হচ্ছে না জানিয়ে ইপিবি সূত্র জানায়, গত ২৫ মার্চের পর থেকে দেশে লকডাউনে সব কাজকর্ম বন্ধ ছিল। নতুন ভেন্যু হওয়ার কারণে প্রস্তুতি কাজ কিছুটা পিছিয়ে রয়েছে। এ ছাড়াও আসন্ন শীতে করোনা দ্বিতীয় দফায় আঘাত হানার আশঙ্কা রয়েছে। সব দিক বিবেচনা করেই ২৬তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদ।

এদিকে ইপিবি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্রটির নির্মাণ কাজ প্রায় ৯৮ শতাংশ শেষ। তাই শতভাগ শেষ করতে সময় কিছুটা বাড়ানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলেই অনুষ্ঠিত হবে।

স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬