বাংলাভাষী কর্মকর্তা নিয়োগ দিল ফেসবুক

০৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৬ PM

© ফাইল ফটো

ফেসবুকে বাংলাদেশি কনটেন্ট বিষয়ে যেকোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশি বাংলাভাষীকে নিয়োগ দিয়েছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ।

আজ সোমবার ভার্চুয়াল মাধ্যমে ফেসবুকের সিঙ্গাপুরের আঞ্চলিক সদরদপ্তরের সঙ্গে বৈঠকে এই তথ্য জানানো হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন।

মোস্তাফা জব্বার বলেন, কনটেন্ট বিষয়ে বিদ্যমান যেকোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশি বাংলাভাষীকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ বিষয়ক বাংলাভাষী নিয়োগ দেওয়ার ফলে তার সাথে খুব সহজে যোগযোগ রক্ষা করা যাবে এবং যে কোনো বিষয়ে দ্রুত সাড়া পাওয়া যাবে।

ফেসবুকের নব নিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া এখন থেকে যেকোনো বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

বৈঠকে ফেসবুকের হেড অব সেইফটি বিক্রম সেনগ, ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বিনী রানা, ফেসবুকের নব নিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া এবং ফেসবুকের মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল আলোচনায় অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রথম দেখায় মনে হয়েছিল মায়ের শোক, কিন্তু ঘটনা আরো গভীরে
  • ১৪ অক্টোবর ২০২৬
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশত…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফেনী ডায়াবেটিস হাসপাতালে ৫ পদে নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১৪ অক্টোবর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আহ্বান রাষ্ট্রপতির
  • ১৪ অক্টোবর ২০২৬