করোনা পরবর্তী সময়ে চমক দেখাবে ডেলিভারি ড্রোন

৩০ আগস্ট ২০২০, ০৯:৩৬ AM

© ফাইল ফটো

বিশ্বে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই অনলাইনে পণ্য বিক্রির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। পণ্য সেবা এখন অনেকটাই হাতের নাগালে চলে এসেছে। পরিস্থিতি বিবেচনায় এটা আরও প্রযুক্তি নির্ভরের দিকে যাচ্ছে। বিভিন্ন দেশে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে পণ্য ডেলিভারি দিতে। সেই থেকে এটা স্বাভাবিক ভাবেই ধারণা করা হচ্ছে, আগামীতে বাড়বে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কেনাবেচা।

নতুন এক গবেষণার তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বলছেন, কোভিড-১৯ পরিস্থিতির পরবর্তী সময়ে সবচেয়ে বেশি চাহিদা হবে ডেলিভারি ড্রোনের। এটি দিয়ে দ্রুত পণ্য ডেলিভারি দেয়া যাবে বলে এর সাহায্য নেবে প্রতিষ্ঠানগুলো।

ডালাসের টেক্সাস ইউনিভার্সিটির নভিনন জিন্দাল স্কুল অফ ম্যানেজমেন্টের অপারেশন ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মিলিন্দো দাওয়ান্ডে বলেন, করোনা পরিস্থিতির পরবর্তী সময় ড্রোনে পণ্য ডেলিভারি করা অনেক সাশ্রয়ী হয়ে যাবে। এই প্রযুক্তি খুব দ্রুত পরিপক্কতা লাভ করছে। আর করোনা মহামারি সেই প্রক্রিয়াকে কয়েক ধাপ সামনে এগিয়ে দিলো।

তিনি জানান, যদি রিটেইল বিক্রেতারা মনে করেন তাদের পণ্য খুব দ্রুত ক্রেতাদের কাছে পৌঁছে দেবেন সেখানে দেড় কিলোমিটার দূরুত্বের ক্রেতাদের ড্রোনের মাধ্যমে মাত্র ৫ মিনিটে পণ্য পৌঁছে দেয়া সম্ভব। আর দুই কিলোমিটার হলে এই সময় লাগবে ৭ মিনিট। ফলে স্বাভাবিকভাবেই ক্রেতাদের মন রক্ষা করা যাবে।

তিনি মনে করেন, যত দ্রুত ডেলিভারি দেয়া যাবে, গ্রাহকরা তত বেশি সন্তুষ্ট হবেন এবং কেনাকাটা করতে উৎসাহিত হবেন।যদি ছয় কিলোমিটার দূরের কোনো ক্রেতা মাত্র ১৫ মিনিটের মধ্যে ডেলিভারি পান তাহলে তিনি অবশ্যই চাইবেন কেনাকাটা করতে, বলেন তিনি।তারা জানান, ডেলিভারি ড্রোনের পাশাপাশি এখন ডেলিভারির জন্য নির্দিষ্ট গাড়ি এবং ইলেকট্রিক বাইক আনতে পরীক্ষাও চালাচ্ছে অনেক প্রতিষ্ঠান।

ত্রিপুরা বিজয়, ঢাকায় বন্দী ধর্মমানিক্য ও মুর্শিদকুলীর ঈদ
  • ২৩ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২৩ মার্চ ২০২৬
তিনদফায় মেয়াদ বাড়িয়েও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ইবির মেগা…
  • ২৩ মার্চ ২০২৬
জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ প্রসঙ্গে অবস্থান …
  • ২৩ মার্চ ২০২৬
আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি
  • ২৩ মার্চ ২০২৬
হাদি হত্যাকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত কমিটিসহ ৬ দাবি ইনকিলাব…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence