ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেবে টিকটক

২৩ আগস্ট ২০২০, ০৬:২৭ PM

© সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীনা ভিডিও অ্যাপ টিকটক। এই সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হবে।

টিকটকের একজন মুখপাত্র জানান, আইনের শাসনের লঙ্ঘন ঠেকানো এবং আমাদের কম্পানি ও ব্যবহারকারীদের সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিতের লক্ষ্যে নির্বাহী আদেশের বিপক্ষে আইনের মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া ছাড়া আমাদের কোন উপায় নেই। আগামী সপ্তাহেই এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

টিকটক মোবাইল অ্যাপের শুধু যুক্তরাষ্ট্রে আট কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। কিন্তু টিকটকের সঙ্গে সবরকম আর্থিক লেনদেন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের যাবতীয় গোপনীয় তথ্যাদি, ব্যবসা, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তির সুরক্ষার জন্যই বাইটড্যান্সের সঙ্গে সব সম্পর্ক মিটিয়ে ফেলার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে টিকটকের ব্যবসার একটি বড় অংশ কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট।

এর আগে গত ৬ আগস্ট ট্রাম্পের জারি করা এই সংক্রান্ত নির্বাহী আদেশকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে যাচ্ছে টিকটক। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ৪৫ দিন পরে টিকটকের মালিকানাধীন সংস্থা বাইটডান্সের সঙ্গে কোনো লেনদেন করা যাবে না। এ নিয়ে ট্রাম্প প্রশাসনকে আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত টিকটক।

কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভোক্তাদের জিম্মি করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা নিয়ে যে হুঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬