গুগল থেকে ফান্ড পেল দ্যা ডেইলি ক্যাম্পাস

২৪ জুন ২০২০, ১২:৪৪ AM
গুগল নিউজ ইনিশিয়েটিভ ও দ্যা ডেইলি ক্যাম্পাস লগো

গুগল নিউজ ইনিশিয়েটিভ ও দ্যা ডেইলি ক্যাম্পাস লগো © টিডিসি ফটো

গুগল নিউজ ইনিশিয়েটিভ থেকে ‘জার্নালিজম ইমার্জেন্সি রিলিফ ফান্ড’ পেয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস। সম্প্রতি গুগল থেকে এ অর্থ তহবিল পায় দেশের শিক্ষা, শিক্ষাঙ্গণ এবং তারুণ্যের তথ্য ও গল্প নিয়ে সাজানো এ পূর্ণাঙ্গ সংবাদ মাধ্যমটি। 

চলমান করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বব্যাপী ছোট, মাঝারি এবং স্থানীয় সংবাদ প্রকাশকদের সহায়তা প্রদানের জন্য ‘জার্নালিজম ইমার্জেন্সি রিলিফ ফান্ড’ গঠন করে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। শতাধিক দেশের ১২ হাজারেরও বেশি সংবাদ প্রতিষ্ঠান এ ফান্ডের জন্য আবেদন করে। তহবিলটি থেকে বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজার ৩০০ সংবাদ মাধ্যমকে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছে গুগল। এর মধ্যে দ্যা ডেইলি ক্যাম্পাসও রয়েছে। 

এ প্রসঙ্গে গুগল পরিচালক (কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) ফ্লাভিয়া সিক্লেস বলেন, “দ্যা ডেইলি ক্যাম্পাস যে দুর্দান্ত কাজ করছে তাতে সহায়তা দিতে পেরে আমরা আনন্দিত।” 

দ্যা ডেইলি ক্যাম্পাসের উপদেষ্টা সম্পাদক মাহবুব রনি বলেন, “কভিড-১৯ মহামারি জনস্বাস্থ্য এবং অন্যান্য ব্যবসার পাশাপাশি গণমাধ্যমের উপরও বড় আঘাত হেনেছে। গুগল নিউজ ইনিশিয়েটিভের ফান্ডটি এ সংকটময় অবস্থায় আর্থিক বিবেচনায় গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি দারুণ অনুপ্রেরণাদায়ক। আমরা যে ধরনের ও মানের সাংবাদিকতা করতে চাই, নানা সীমাবদ্ধতার কারণে তা করতে পারি না। সেই মান উন্নয়ন ও কনটেন্টে বৈচিত্র আনতে আমাদের তরুণ দল আরও দায়িত্বশীল ও গতিশীল হবে। সঠিক তথ্য প্রবাহ নিশ্চিতে ভূমিকা রাখার পাশাপাশি ভুল তথ্য দূর করতে আরও উদ্যমী হয়ে কাজ করবে দ্যা ডেইলি ক্যাম্পাস।”

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081