পাঁচ লাখ বার ডাউনলোড হয়েছে রবি-টেন মিনিট অ্যাপ

০৭ নভেম্বর ২০১৯, ০৭:৩৪ PM

© টিডিসি ফটো

এক বছরের কম সময়ে পাঁচ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে দেশের বৃহত্তম অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম রবি-টেন মিনিট স্কুল অ্যাপ। প্ল্যাটফর্মটির মোবাইল অ্যাপ্লিকেশন সংস্করণ এ বছরের ফেব্রুয়ারিতে চালু করা হয়।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং রবি-টেন মিনিট স্কুল টিম রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে একটি কেক কেটে এই মাইলফলকটি উদযাপন করেন।

বর্তমানে অ্যাপটির ৩ লাখ ৪৯ হাজার স্বতন্ত্র (ইউনিক) ব্যবহারকারী রয়েছে। শিক্ষাগত সহায়তার জন্য গড়ে ১ লাখ ১৮ হাজার শিক্ষার্থী রবি-টেন মিনিট স্কুল অ্যাপটি ব্যবহার করছেন। এখন পর্যন্ত অ্যাপটির ১১টি বেটা সংস্করণসহ মোট ৩১টি সংস্করণ বেরিয়েছে।

অ্যাপটিতে পাঠ্যসূচি বিষয়ক ১২শ’র বেশি ভিডিও এবং ৫৫০টির বেশি ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট-বই রয়েছে। জাতীয় পাঠ্যক্রমের অধীনে সব বিষয়ের বিভিন্ন অধ্যায়ের উপর রয়েছে হাজার হাজার কুইজ। এছাড়া এতে রয়েছে বেশ কিছু চমৎকার সফটওয়্যার কোর্স এবং শিক্ষামূলক ব্লগ।

রবি-টেন মিনিট স্কুল অ্যাপটি বিনামূল্যে যে কেউ যে কোনো সময় গুগল প্লে স্টোর (bit.lz/Robi10MSApp) থেকে ডাউনলোড করতে পারবেন। দেশব্যাপী রবির বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্কের মাধ্যমে যে কেউ যে কোন স্থানে বসে রবি-টেন মিনিট স্কুলের মানসম্মত এই শিক্ষা উপকরণগুলো থেকে সহায়তা পেতে পারেন।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬