মোবাইল চার্জে দিয়ে গেম খেলার সময় স্কুলছাত্রের মৃত্যু

২৫ জুন ২০১৯, ০৭:০৩ PM

চার্জে দিয়ে মোবাইলে গেম খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানী শ্রীবরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রিজভী বিল্লাল অর্ণব ওই এলাকার ব্যবসায়ী আমিন জুবায়েদের ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা পুলিশের ওসি রহুল আমিন তালুকদার বলেন, রিজভী বিল্লাল অর্ণব নামের ওই শিক্ষার্থী মোবাইল চার্জে দিয়ে গেম খেলছিল। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬