বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেইজ ভেরিফায়েড

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৭ AM
ফেসবুকে বাংলা উইপিডিয়ার ভেরিফায়েড পেজ

ফেসবুকে বাংলা উইপিডিয়ার ভেরিফায়েড পেজ © টিডিসি ফটো

ফেসবুকে বাংলা উইকিপিডিয়ার পেইজ ভেরিফায়েড হয়েছে। গত শনিবার থেকে ভেরিফাইড সাইন ব্লু ব্যাজ দেখা যাচ্ছে বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেজে। 

বাংলা উইকিপিডিয়ার নামে বিভিন্ন সময়ে ভুয়া পেইজ খুলে সেগুলো থেকে মানহীন ও অপ্রাসঙ্গিক তথ্য শেয়ার করার হতো ফেসবুকে। ফলে বিভ্রান্তিতে পড়তে হতো ব্যবহারকারীদের। তবে এখন অফিসিয়াল পেইজটি ভেরিফায়েড হওয়ার কারণে তা বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইন্টারনেট ব্যবহারকারীদের সাথে বাংলা উইকিপিডিয়ার পরিচয় করিয়ে দিতে এবং সচেতনতা বৃদ্ধির জন্য ফেসবুকে বাংলা উইকিপিডিয়ার পেজ খোলা হয়েছে। এ মাধ্যমে বাংলা ভাষায় মুক্ত জ্ঞান ছড়িয়ে দিতে বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেইজের যাত্রা শুরু।

বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেইজে একটি পোস্টে বলা হয়েছে, ‘উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। মুক্ত মানে একেবারেই মুক্ত। এখানে যে কেউ কিছু নীতিমালা অনুসরণ করে নিবন্ধ তৈরি করতে পারেন এবং ব্যবহারকারীরা স্বেচ্ছাশ্রমে এই নিবন্ধ তৈরি করেন। নিবন্ধ তৈরির জন্য অর্থ নেওয়া হয় না, প্রদানও করা হয় না।’

বর্তমানে বাংলা উইকিপিডিয়ার পেইজে ৭৩ হাজারের বেশি অনুসারী রয়েছে। বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেইজে যেতে এখানে ক্লিক করুন। 

১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬