তথ্যপ্রযুক্তি খাতে একযোগে কাজ করার আহ্বান মন্ত্রীর

০৯ জানুয়ারি ২০১৯, ০৪:১৮ PM
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার তথ্যপ্রযুক্তি খাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথগ্রহণ শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঢাকায় সফটওয়্যার খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই সংবর্ধনার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘সরকারের নানা ধরনের তথ্যপ্রযুক্তি–বিষয়ক কাজে দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কাজ করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছি আমরা। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বেসিস অনেক দিন ধরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।’

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদের শেষ ভাগে ২০১৮ সালের ২ জানুয়ারি বাংলাদেশ সরকারের মন্ত্রী (টেকনোক্র্যাট কোটায়) হিসেবে শপথ নেন মোস্তাফা জব্বার। গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন। মন্ত্রী হওয়ার আগে বেসিসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

 

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬