সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় মুদ্রার মান

১৪ অক্টোবর ২০২৪, ০১:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভারতীয় মুদ্রা

ভারতীয় মুদ্রা © সংগৃহীত

ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত শুক্রবার ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম ৮৪ ছাড়িয়ে যায়। সোমবার (১৪ অক্টোবর) রুপির দর সামান্য বাড়লেও তা ৮৪–এর ঘরেই আছে। টানা কয়েক দিন ধরেই রুপির এই দরপতন হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার ১ ডলারের বিপরীতে রুপির মান ৮৪.০৯-এ নেমে যায়। পরে দিন শেষে তা ৮৪.০৭ রুপিতে ওঠে। সোমবার সকালে রুপির দর সামান্য বেড়ে ৮৪.০৫–এ উঠে আসে। গত বুধবার ডলারের বিপরীতে রুপির মান ছিল ৮৩.৯৮ রুপি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় মুদ্রার এরকম টানা দরপতন হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন ভারতের বাজারসংশ্লিষ্ট মানুষ।

আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

খালিজ টাইমেসর খবর অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এর সঙ্গে ভারতীয় শেয়ারবাজার থেকে বৈদশিক মুদ্রা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এই দুই কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিকট ভবিষ্যতে ডলারের বিপরীতে রুপির ঘুরে দাড়ানোর সম্ভবনা কম।

এদিকে ৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। সেই সপ্তাহে বিদেশি মুদ্রার রিজার্ভ ৩৭০ কোটি ৯০ লাখ ডলার কমে ৭০ হাজার ১১৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬